আঃজলিলঃ যশোর প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার তথ্য কেন্দ্রের তথ্য আপারা এগিয়ে চলেছে দুরন্ত গতিতে। গ্রামীন পরিবেশে অবহেলিত সুবিধাবঞ্চিত মানুষের নানাবিধ সেবা দিতে নিরলসভাবে কাজ করছেন তথ্য কেন্দ্রের এই তথ্য আপারা। মহিলাদের নিয়ে নিয়মিত উঠান বৈঠক সহ নারীদের সার্বিক বিষয়ে সেবা দিতে ছুটে চলেন এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত।
ঠিক তমনি ভাবে এবারও সেবা দিয়ে মানবতার প্রতি এক বিরল দৃষ্টান্ত গড়লেন তথ্য আপারা। সেবাগ্রহীতার নাম লেখালেন রাবেয়া খাতুন নামের এক মহিলা। সে শার্শার স্বরূপদহ গ্রামের বাসিন্দা । স্বামী সন্তান আর নিজ সংসার বলতে কিছুই নাই তার । কোন রকম এক হতদরিদ্র পরিবারে আশ্রয় নিয়ে বেঁচে আছে। খুব মানবেতর জীবন যাপন করতে হয় তাকে । দু বেলা দু মুঠো খাবারও ঠিক মত জোটে না। সম্প্রতি ২/৩ মাস আগে তাকে কুকুরে কামড় দেয় ।
কিন্তু অসচেতনতা আর অভাবের তাড়নায় কুকুরে কামড়ানোর ভ্যাক্সিনের কথা চিন্তাতেও আসেনি তার । আশ্রয়দাতা তাকে কোন রকম গাছ গাছড়া চিকিৎসার ব্যবস্থা করেছে । কিন্তু তাতে কোন কাজ হবে না এটাই স্বাভাবিক । দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে থাকে । তখন এলাকাবাসী তাকে হসপিটালে নিয়ে যায় । কিন্তু কুকুরে কামড়ানো ভ্যাক্সিন বেশ ব্যয় বহুল হওয়ায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। পরে এলাকা বাসীর পক্ষ থেকে এক মেয়ে তথ্য আপাদের খোঁজ পেয়ে তাকে তথ্য অফিসে নিয়ে আসে যেন তথ্য আপারা তাকে একটু সাহায্যের ব্যবস্থা করে দেয় ।
তখন শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহোদয়ের সাথে কথা বলে তথ্য আপারা জানতে পারেন উপজেলা পরিষদের সহযোগিতায় স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিনামূল্যে কুকুরে কামড়ানোর ভ্যাক্সিন দেওয়া হতো কিন্তু সেটা শেষ হয়ে গেছে। ভ্যাক্সিন নেই শুনে একটু হতভম্ব হয়ে গেলেও সেই মুহূর্তে সেই মহিলাকে না’ বোধক শব্দ শোনাতে পারিনি তথ্য আপারা ।
ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে তথ্য আপারা বলেন তার অবস্থা দেখে মনে হচ্ছিল এই মুহূর্তে তাকে সাহায্য না করতে পারলে হয়তো তাকে আর বাঁচানো সম্ভব নাও হতে পারে। শেষ চেষ্টা হিসাবে ছুটে গেলাম শার্শা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের কাছে। মহিলাটার অসহায় অবস্থা দেখে শার্শা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্যার ভ্যাক্সিনের জন্য অর্থ প্রদান করেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায় সব সময় এভাবে অসহায় মানুষের পাশে থাকার জন্য । গ্রামীণ অসহায় সুবিধাবঞ্চিত মহিলাদের পাশে আছি সব সময় । এ ভাবেই এগিয়ে যাবে তথ্য আপারা.