× Banner
সর্বশেষ
সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবারও পরিবর্তন আসছে পুলিশের ইউনিফর্মে এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা: হুমকি, অবরোধ আর আলোচনার টানাপোড়েন আজ ২১ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ এপ্রিল (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ঢামেক থেকে হত্যা মামলার আসামির পলায়ন

admin
হালনাগাদ: শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তাজুদ খাঁ (৩০) নামে এক হত্যা মামলার আসামি পালিয়ে গেছেন। ঢামেক হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ড থেকে শনিবার সকাল সোয়া সাতটার দিকে পুলিশকে ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি। তাজুদ খাঁ নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রফিক খাঁর ছেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক জানান, লক্ষ্মীপুর গ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে তাজুদ খাঁ ও তার ভাই আমীর খাঁ (৩৫) হত্যা মামলার আসামি। ৮ অক্টোবর দুপুরে ওই দুই ভাইকে আহত অবস্থায় পুলিশী হেফাজতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, শুক্রবার রাতে ওই ওয়ার্ডে ডিউটি দিচ্ছিলেন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ সদস্য মাসুদ রানা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিরঞ্জন। আসামি তাজুদ খাঁ বাথরুমে যাবেন বলে তাদের বলেন। পরে তিনি বাথরুম থেকে আর ফিরে আসেননি।


এ ক্যটাগরির আরো খবর..