× Banner
সর্বশেষ
সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু

ঢাকার ছবিতে অরিজিৎ: ৫৯ সেকেন্ডেই বাজিমাত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭

বিনোদন ডেস্কঃ ‘টুপটাপ, খুব চুপচাপ/আমি জানি একা নদী, অভিমানী তার চোখ/সাবধানে থাকি যদি, কথা নয় নাই হোক/পারি না… পারি না, এ বোবা ঠোঁটে থাক’— ব্যস, এটুকুই! ঢাকার ছবিতে ভারতের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিংয়ের গানটির জন্য এ দেশের দর্শকরা মুখিয়ে ছিলেন বলা যায়। ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) এর প্রোমো ছাড়া হয়েছে ইউটিউবে। প্রথম দিনে এটি দেখা হয়েছে প্রায় ৪ লাখ বার।
কিছু অংশ শুনে মুগ্ধ হওয়া শ্রোতাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে পুরোটা শুনতে। ৫৯ সেকেন্ডের প্রোমোটিতে দেখা গেছে মালয়েশিয়ার সমুদ্রসৈকতে আরিফিন শুভ ও মাহিয়া মাহির রসায়ন। নৃত্য পরিচালনায় সুমন রহমান।
‘ঢাকা অ্যাটাক’ ছবির জন্য বানানো ‘টুপটাপ’ শিরোনামের গানটিতে অরিজিতের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সোমলতা। এর কথা লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুর ও সংগীত পরিচালনায় অরিন্দম। তারা সবাই কলকাতার মানুষ।

এদিকে ছবিটির পরিচালক দীপঙ্কর দীপন বুধবার (৩০ আগস্ট) বাংলা ট্রিবিউনকে জানালেন, শিগগিরই পুরো গানটি আসবে। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।

আগামী ৬ অক্টোবর ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে ‘ঢাকা অ্যাটাক’। দুটি টিজার ও পোস্টার দেখে এরই মধ্যে ছবিটি নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে দর্শকদের মধ্যে। কাহিনিতে সোয়াট, পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ রোমাঞ্চকর অভিযান দেখা যাবে। গল্প লিখেছেন গোয়েন্দা পুলিশের এডিসি সানী সানোয়ার।

অ্যাকশন ধাঁচের ছবিটিতে শুভ ও মাহি জুটি ছাড়াও অভিনয় করেছেন এবিএম সুমন, আলমগীর, আফজাল হোসেন, কাজী নওশাবা, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ, শিপন মিত্র প্রমুখ


এ ক্যটাগরির আরো খবর..