× Banner
সর্বশেষ
মেয়র প্রার্থী মফিজুর রহমান সজনের বেনাপোল পৌরবাসীকে নববর্ষের শুভেচ্ছা দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা উত্তরে প্রার্থী চূড়ান্তের পথে বিএনপি, তা‌বিথ প্রায় নিশ্চিত

admin
হালনাগাদ: বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে নিজ ঘরে ফসল তুলতে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। পাশাপাশি এর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের গতিবিধিও পর্যবেক্ষণ কর‌তে চায় দলটি। তাই মেয়র পদপ্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও খুব সতর্ক নেতারা।

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন উপ-নির্বাচ‌নে বিএন‌পির প্রার্থী কে হবেন তা এখনো চূড়ান্ত করা হয়‌নি। আগামী ১৩ জানুয়ারি শ‌নিবার প্রার্থী চূড়ান্ত করা হ‌বে ব‌লে জানিয়েছেন দল‌টির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা জানান।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানান, রাজনৈতিক পরিবেশের কারণে নতুন চিন্তা-ভাবনা থাক‌লেও এবারের নির্বাচ‌নে তাবিথ আউয়া‌লের সম্ভাবনাই বে‌শি। তাছাড়া বিএন‌পির নীতিনির্ধারণী মহল এবারের সিটি নির্বাচনে হার-জিত দুটোতেই লাভ দেখছেন।

নেতারা মনে করছেন, সুষ্ঠু নির্বাচন হলে সব সিটিতেই বিপুল ভোটে জিতবে বিএনপি। এ বিজয়কে সামনে রেখেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ-বিদেশে জনমত তৈরির সুযোগ হবে। অন্যদিকে ভোট ডাকাতির মাধ্যমে বিএনপির বিজয় ছিনিয়ে নেওয়া হলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা-সক্ষমতা নিয়ে নিয়ে প্রশ্ন এবং আন্দোলনের ইস্যু তৈরি করা যা‌বে।

এ বিষয়ে বিএন‌পির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী প্রিয়.কমকে বলেন, ‘ঢাকা উত্তর সি‌টি নির্বাচ‌নে প্রার্থী তো তাবিথ আউয়াল আছেই। পরিবর্তন হবে কি না, এটা দল ও জোট সিদ্ধান্ত নেবে। ত‌বে আমি বল‌ব, যে‌হেতু গত নির্বাচ‌নে তা‌বিথ আউয়াল অংশ নি‌য়ে‌ছে, সেহেতু নতুন ক‌রে প্রার্থীর চে‌য়ে সে (তা‌বিথ আউয়াল) ভা‌লো কর‌বে।’

গত নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ছি‌লেন আবদুল আউয়াল মিন্টু। তবে আইনি জ‌টিলতা থাকায় পরবর্তী‌তে তার ছে‌লে তা‌বিথ আউয়াল‌কে প্রার্থী হি‌সে‌বে চূড়ান্ত করা হয়।

উত্তর সি‌টি নির্বাচনের মেয়র প্রার্থী হিসেবে তাবিথ আউয়াল ছাড়াও সাবেক মন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলামের নামও শোনা যাচ্ছে। দলটির নীতি নির্ধারকদের কেউ কেউ তার পক্ষে নাম প্রস্তাব করবেন বলেও আভাস রয়েছে।

গত ১ ডিসেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়েছে। এরই মধ্যে আজ তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি, যাচাই-বাছাই ২১ ও ২২ জানুয়ারি ও মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৯ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি। নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন মো. আবুল কাশেম।


এ ক্যটাগরির আরো খবর..