× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বরিশাল প্রতিনিধি

ড্রেন থেকে যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ উদ্ধার

Kishori
হালনাগাদ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

বরিশাল নগরীর বটতলা বাজার সংলগ্ন আব্দুল হামিদ মিয়া সড়কের নির্মানাধীন ড্রেন থেকে বুধবার ভোরে কোতয়ালী মডেল থানা পুলিশ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে স্থানীয় মুসুল্লীরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে যাওয়ার সময় ড্রেনের মধ্যে এক যুবকের লাশ পরে থাকতে দেখেন। তাৎক্ষনিক তার কোতোয়ালি মডেল থানা পুলিশকে বিষয়ট অবহিত করেন।

এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পরিচয় নিশ্চিত করে। নিহত যুবক মোমেন সিকদার (৩৩) নগরীর ১৮ নম্বর ওয়ার্ডস্থ বটতলা বাজার সংলগ্ন আদম আলী হাজী মিয়ার গলির বাসিন্দা ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক কর্মচারী ধলু সিকদারের ছেলে এবং একই ওয়ার্ডের যুবলীগের আহবায়ক শহিদুল ইসলাম মুন্নার ছোট ভাই।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মোমেন সিকদারের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার জন্য তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন বলা যাবে।



এ ক্যটাগরির আরো খবর..