× Banner
সর্বশেষ
জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক

ডোনাল্ডই হলেন অস্ট্রেলিয়ার বোলিং কোচ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০১৬

অ্যালান ডোনাল্ড অস্ট্রেলিয়ার বোলিং কোচ হচ্ছেন, খবরটি জানা গিয়েছিল গতকালই। ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অবশ্য একটা ‘তবু’ রেখে দিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোনো সিদ্ধান্ত নয় জানিয়ে। কিন্তু দিন পেরোতেই তারা জানিয়ে দিল, শ্রীলঙ্কা সফরের জন্য অস্ট্রেলিয়ার বোলিং কোচ হচ্ছেন ‘সাদা বিদ্যুৎ’।

প্রথমে শোনা গিয়েছিল জুলাই ও সেপ্টেম্বরে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন ডোনাল্ড। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া আজ জানাল, শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্যই নিয়োগ পাচ্ছেন ডোনাল্ড। পরের সিরিজগুলোর জন্য এখনো সিদ্ধান্ত নেয়নি সিএ।

তাঁর আগেই স্থায়ী বোলিং কোচ নিয়োগের ইচ্ছা অস্ট্রেলিয়ার। স্থায়ী বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ারই সাবেক ফাস্ট বোলার জেসন গিলেস্পিই তাদের প্রথম পছন্দ।

সীমিত সময়ের জন্য হলেও ডোনাল্ডকে সহকর্মী হিসেবে পাবেন, এতে খুশি অস্ট্রেলিয়া ক্রিকেট দলের মূল কোচ ড্যারেন লেমান, ‘অভিজ্ঞতার ভান্ডার নিয়ে আসবে সে (ডোনাল্ড)। তাঁর সংস্পর্শে এসে আমাদের ছেলেদের অনেক উপকার হবে।’ শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়ার কোচিং দলে আসবে আরেকটি পরিবর্তন। ব্যাটিং কোচ গ্রেগ ব্লিউয়েট পিতৃত্বকালীন ছুটিতে যাবেন, ওই সময়ে তাঁর স্থলাভিষিক্ত হবেন স্টুয়ার্ট ল


এ ক্যটাগরির আরো খবর..