× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

ডেন্টাল প্লাক দূর করার উপায়

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: ডেন্টাল প্লাক মাড়ির রোগের অন্যতম কারণ। ডেন্টাল প্লাক হলো ব্যাকটেরিয়া কিংবা অন্যান্য জীবাণু দ্বারা তৈরি একধরনের আঠালো পদার্থ। এটি দাঁতের চারপাশে লেগে থাকে। ব্যাকটেরিয়া ছাড়াও এতে অন্যান্য অণুজীব, প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, লিপিডম্যাটেরিয়ালস, ক্যালসিয়াম, ফসফরাস, সামান্য সোডিয়াম, পটাশিয়াম ও ক্লোরাইডের উপস্থিতি পাওয়া যায়।

এর কারণে মাড়িতে প্রদাহজনিত রোগ যেমন জিনজিভাইটিস, পেরিওডোনটাইটিস রোগ হয়। দাঁতের প্লাক প্রতিরোধে কিছু উপায়ের কথা বাতলে দিয়েছে টপটেন হোম রেমিডিস।

বেকিং সোডা

  • দুই টেবিল চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে এক টেবিল চামচ লবণ নিন। টুথব্রাশের মধ্যে মিশ্রণটিকে লাগান এবং ভালোভাবে দাঁত ব্রাশ করুন। এরপর উষ্ণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
  • টুথব্রাশের মধ্যে সামান্য পরিমাণ বেকিং সোডা নিন। এবার দাঁত মাজুন। পদ্ধতিগুলোর যেকোনো একটি সপ্তাহে এক থেকে দুবার ব্যবহার করুন। তবে খুব বেশি বেকিং সোডা ব্যবহার করবেন না। এতে দাঁতের এনামেল ক্ষয় হয়ে যেতে পারে।

অ্যালোভেরা

  • অ্যালোভেরাকে মাঝখান থেকে কেটে এর ভেতরের শাঁসটি বের করুন।
  • এই শাঁসকে দাঁত ও মাড়িতে সরাসরি লাগান। ১০ মিনিট রাখুন। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন। দিনে দুবার এটি ব্যবহার করতে পারেন।

এ ছাড়া ভালো টুথব্রাশ দিয়ে দিনে দুবার দাঁত ব্রাশ করুন। দাঁত ব্রাশের সময় জিহ্বাতেও ব্রাশ করুন। কেননা এখানে ব্যাকটেরিয়া জমে। এই ব্যাকটেরিয়া প্লাক তৈরি করতে পারে। এ ছাড়া প্রতিদিন দাঁত ভালোভাবে পরিষ্কারের  জন্য ফ্লস ব্যবহার করুন।


এ ক্যটাগরির আরো খবর..