× Banner
সর্বশেষ
FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই নতুন ভারতের জাতীয়তাবাদ ও ডিপস্টেটের চক্রান্ত: একটি রাজনৈতিক বিশ্লেষণ যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ

ঠাকুরগাঁওয়ে ভেজাল তেল বিক্রির অভিযোগে সুরমা ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুলাই, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় ভেজাল তেল বিক্রির অভিযোগে সুরমা ফিলিং স্টেশন পাম্পে তেল বিক্রি বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল হক ঐ পাম্পে সকল প্রকার তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্প নগরী সংলগ্ন এলাকায় সুরমা ফিলিং স্টেশন পাম্পে ভেজাল পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করে আসছে। এতে বহু মোটর সাইকেল ও ট্রাকের মালিকরা ক্ষতিগ্রস্থ হয়েছে। শনিবার দুপুরে শহরের আশ্রমপাড়া এলাকার বাসিন্দা হালিম ওই পাম্প থেকে তাঁর মোটর সাইকেলে এক লিটার পেট্রোল নেন। তেল নেয়ার পর তিনি গাড়িটি নিয়ে শহরের উদ্দ্যেশে রওনা হন। কিছুদুর আসার পর তাঁর গাড়িটি বন্ধ হয়ে যায়। পরে তিনি গাড়িটি মোটর সাইকেল মেকারের দোকানে নিয়ে আসেন এবং সার্ভিসিং করার জন্য বলেন। সার্ভিসিং শেষে মেকার তাকে বলেন, গাড়ির পেট্রোলে ভেজাল ছিল। তাই গাড়িটি চলতে চলতে বন্ধ হয়ে যায়।

পরে হালিম সহ কয়েকজন ব্যক্তি ওই পাম্পে এসে ভেজাল তেলের কথা বলেন। এসময় পাম্পের ম্যানেজার আরিফুল ইসলাম আরিফ ভেজাল তেলের কথা অস্বীকার করেন। এসময় উভয় পক্ষের মাঝে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল হক ঘটনাস্থলে আসেন এবং পাম্পে ভেজাল তেল বিক্রি অভিযোগে সকল প্রকার তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুল হক বলেন, ভেজাল তেল বিক্রির অভিযোগে সুরমা ফিলিং স্টেশনে সকল প্রকার তেল বিক্রি বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়াও পাম্প থেকে তেলের নমুনা নেয়া হয়েছে। এই নমুনা বিএসটিআই-এ পাঠানো হবে এবং তেল পরীক্ষা করা হবে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল প্রকার তেল বিক্রি বন্ধ থাকবে।

উল্লেখ্য, ভেজাল তেল বিক্রির অভিযোগে এর আগেও অনেকবার স্থানীয় লোকজন ওই পাম্পটি বন্ধ করে দেয়। কিন্তু পরবর্তীতে আবারও পাম্পটি চালু করে ভেজাল তেল বিক্রি শুরু করে কর্তৃপক্ষ।


এ ক্যটাগরির আরো খবর..