× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঠাকুরগাঁও সীমান্তে মাছ ধরতে গিয়ে যুবক নিহত, প্রতিবাদে বিজিবির পত্র প্রেরণ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
মাছ ধরতে গিয়ে যুবক নিহত

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারত সংলগ্ন সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টা ৪৫ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি বিওপি এর ৩৮০ এর মেইন পিলারের কাছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী যুবক নিহতের এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার হরিনমারি ইউনিয়নের ছোট চুড়াইগাতি গ্রামের মৃত আব্দুল হোসেন এর ছেলে বলে তথ্য পাওয়া যায়।
ঠাকুরগাঁও সীমান্ত সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শরিফুল ইসলাম ওরফে খোটা মোহাম্মদ স্থানীয় আরো ৪/৫ জন জেলেকে সাথে নিয়ে বালিযাডাঙ্গী নাগর নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তারা ভারতের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চলে গেলে এ সময় ভারতের ১৭১ বিএসএফ এর বড়বিলল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। বিএসএফ জোওয়ানদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শরিফুলের। তার সাথে থাকা অন্যান্য জেলেরা তার মরদেহ নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসলে বালিণয়াডাঙ্গী থানা পুলিশ ও বেউরঝাড়ি বিওপি এর বিজিবিসদস্যরা লাশ উদ্ধার করে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, তিনি বিএসএফ কর্তৃক বাংলাদেশী যুবক নিহতের ঘটনাটি শুনেছেন। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে এবং সীমান্তে গুলি ও হত্যা বন্ধের বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফ কে পতাকা বৈঠকের একটি পত্র দেয়া হয়েছে বলেও জানান তিনি ।


এ ক্যটাগরির আরো খবর..