× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

Kishori
হালনাগাদ: রবিবার, ১ জুন, ২০২৫
ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার 

নড়াইল ডিবি পুলিশের সফল  অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
নড়াইল থেকে গ্রেফতারকৃত মোঃ রবিউল ইসলাম (৩৮) নড়াইল লোহাগড়া থানাধীন এড়েন্দা গ্রামের মৃত মহোর আলীর ছেলে ও মোঃ রমজান আলী (২২) একই গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
শনিবার (৩১ মে) নড়াইল জেলার সদর থানাধীন আউড়িয়া ইউনিয়নের আউড়িয়া গ্রামস্হ মেসার্স স্টার ব্রিকস এর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলম, এএসআই(নিঃ) শেখ কামরুজ্জামান ও এএসআই (নিঃ) সেলিম মুন্সি সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রবিউল ইসলাম (৩৮) ও মোঃ রমজান আলী (২২) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..