× Banner
সর্বশেষ
অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা মা হলেন সন্তানের প্রথম আশ্রয়, প্রথম শিক্ষক এবং আজীবনের পথপ্রদর্শক – সমাজকল্যাণ মন্ত্রী পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী খালখনন কর্মসূচি পানি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন আনবে – আসাদুল হাবিব দুলু নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার

ঝিনাইদহের শৈলকুপায় ধান ক্ষেত থেকে ইজি বাইক চালকের মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২৩ নভেম্বর’২০১৬: ঝিনাইদহের শৈলকুপায় ধান ক্ষেত থেকে ইলিয়াছ আলী (২৬) নামের এক ইজি বাইক চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বুধবার বিকেলে উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর বড় ক্যানেলের পাশের ধান ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। সে নিত্যানন্দনপুর ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামের ছবেদ আলীর ছেলে।

জানা যায়, গোপালপুর গ্রামের ইলিয়াছ আলী ইজি বাইক নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে মঙ্গলবার বাড়ী থেকে বের হয়। তার মোবাইল ফোন বন্ধ দেখে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করতে থাকে।

এরপর বুধবার বিকেলে গোবিন্দপুর বড় ক্যানেলের পাশের ধান ক্ষেতে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
খবর পেয়ে পরিবারের লোকজন এসে মৃতদেহটি ইজি বাইক চালক ইলিয়াছ আলীর বলে সনাক্ত করে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গলাই রশি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। ইজি বাইক ছিনতাই করতেই তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..