× Banner
সর্বশেষ
রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান পাইকগাছায় ইট নেই ইটের রাস্তায় ; বর্ষায় আমিরপুর সড়কের বেহাল অবস্থা, চরম দুর্ভোগে এলাকাবাসী   খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পেকুয়ায় বন্যার্তদের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রীর ত্রাণ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ
ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ

ঝিনাইদহে সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে বৃত্তি সনদ বিতরণ হয়েছে। শুক্রবার সকালে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের পক্ষ থেকে এ সনদ বিতরণ করা হয়।

সংগঠনটির জেলা শাখার সভাপতি শাহীনূর আলম লিটন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ। প্রধান আলোচক ছিলেন কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার।

বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল আলীম, দপ্তর সম্পাদক এম ডি আসাদুজ্জামান রিপন, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মোশারেফ হোসেন, প্রশিক্ষণ সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠান পরিচালনা করেন কিন্ডারগার্টেন এসোসিয়েশন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান লিটন।

অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৫ সালে পরীক্ষায় অংশ নেওয়া নিয়ে বৃত্তিপ্রাপ্ত সাড়ে ৯’শ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..