× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝালকাঠিতে আইনজীবী আজাদ রহমানকে কুপিয়ে জখম

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

ঝালকাঠিতে চার নম্বর পালবাড়ি পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিক্ষানবিশ আইনজীবী আজাদ রহমানকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় তাকে বরিশাল শেরই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় মেডিকেলে (শেবাচিম) ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে আরদ্দার পট্টি এলাকার হরিসভা মন্দির মোড় এলাকায় এ ঘটনা ঘটে চিকিৎসকের বরাত দিয়ে আহত আজাদ রহমানের পরিবার জানায়, তার মাথায় জখম হয়েছে। তার দুই পা এবং এক হাতের রগ কেটে গেছে।

ঝালকাঠি সদর থানার ডিউটি অফিসার এএসআই সঞ্জয় বলেন, আজাদ রহমানকে থানায় নেয়া হলে মৌখিক অভিযোগ শুনে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান জানান, অভিযোগে পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..