× Banner
সর্বশেষ
রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত সাক্ষাৎ গৌরনদীতে ওয়ার্ল্ড ফ্রিডম ডে পালিত

বেনাপোলে জেঁকে বসেছে শীত

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ যশোরের শার্শা ও বেনাপোলে ঘন কুয়াশা ও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সঙ্গে হাঁড় কাঁপানো শীত জেঁকে বসেছে। শুক্রবার সকাল থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে। বৃহস্পতিবার দিনভোর বৃষ্টির পর জোরে হিমেল হাওয়া বইতে শুরু করলে শীতের তীব্রতা বেড়ে যায়। প্রচণ্ড ঠাণ্ডায় উপজেলার জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে ছিন্নমুল, গরীব ও খেটে খাওয়া মানুষ।
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,গরম উষ্ণতা পেতে বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষরা। সূর্যের মুখ দেখা না গেলেও বেলা বাড়ার সাথে সাথে বাজারগুলোতে কর্মজীবি লোকজনের ভিড় বাড়তে শুরু করেছে। নাভারনের ইজিবাইক চালক খায়রুল ইসলাম বলেন, শীতের শুরু থেকেই রোজগার কমে গেছে। শীতের কারণে অনেকই বাড়ি থেকে বের হচ্ছে না,তাই যাত্রীও তেমন পাওয়া যাচ্ছে না।
জামতলা বাজারের চা বিক্রতা আলমগীর হোসেন বলেন, সকালে এলাকার আশপাশ কুয়াশার চাদরে ঢাকা থাকছে। ঠাণ্ডার কারণে প্রায় জনশূন্য হয়ে থাকছে বাজারগুলো। বেচাবিক্রি কমে গেছে। জামতলার লেবার সর্দার আব্দুর রাজ্জাক বলেন, আমরা তিনটি গ্রুপে ৬০ জন ট্রাকে কাঠ তোলার কাজ করি। কাজ আছে তবে শীতের তীব্রতার কারনে কাজে যেতে ভয় পাচ্ছে লেবাররা।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার রানী বলেন, শীতের তীব্রতা বাড়ায় উপজেলায় ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বেড়েছে। প্রতিদিন শিশু ও বৃদ্ধরা চিকিৎসা নিতে হাসপাতালতে ভিড় করছে। যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি আবহাওয়া অফিস জানায়, বৃষ্টির ফলে তাপমাত্রা বেশি থাকলেও তীব্র শীত অনুভূত হচ্ছে। সকালে যশোরের তাপমাত্রা ছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার যশোরে বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে ১৪.১ মিলি মিটার। ঘন কুয়াশার কারণে মহাসড়কসহ বিভিন্ন সড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।


এ ক্যটাগরির আরো খবর..