× Banner
সর্বশেষ
না ফেরার দেশে চলে গেলেন,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আশা জামিনে মুক্ত মাদক বিক্রেতা সাংবাদিককে দিলো হত্যার হুমকি আগামী ৩ মে থেকে ধান-চাল ও গম সংগ্রহ করবে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্কাউট সদস্যদের সাক্ষাৎ শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু

‘জিনের বাদশার’ ১০ দিন, সাংসদের একদিন!

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

রাজশাহী প্রতিবেদকঃ অবেশেষে প্রমাণ হলো, চোরের দশদিন আর গেরস্থের একদিন।ধরা পড়ে গেলেন প্রতারক নাজমুল হুদা(২৯)। ‘জ্বিনের বাদশা’ সেজে অনেক দিন ধরেই মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। ‘জ্বিনের আছর আছে’ আর জ্বীন তাড়ানোর কথা বলে লোকজনকে ঘাবড়ে দিয়ে চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পেতেছিলেন।

এছাড়া মানুষের বিভিন্ন অসুখ-বিসুখ আর নানা অসাহায়ত্বের সুযোগ নিতেন তিনি। পানিপড়া, ঝাড়ফুঁক আর অপচিকিৎসার মাধ্যমে সহজ সরল মানুষের পকেট খালি করাই ছিল তার কাজ। রোববার সকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জিনের বাদশা নাজমুল হুদাকে ধরিয়ে দেন। প্রতারক নাজমুল হুদা পবা উপজেলার দামকুড়া এলাকার আব্দুস সালামের ছেলে।

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন জানান, নাজমুল হুদা নিজেকে জিনের বাদশা বলে পরিচয় দেয়। জিন তাড়ানো, পানি পড়া, তেল পড়ার মাধ্যমে বিভিন্ন অসুখ সারানোর নাম করে দীর্ঘদিন ধরেই সে মানুষের পকেট খালি করে আসছিল। এ বিষয়ে সুলতানা রাজিয়া নামে এক নারী তার কাছে অভিযোগ নিয়ে আসে। এরপরেই তাকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আসা হয় ও পুলিশে সোপর্দ করা হয়।

প্রতারণার শিকার সুলতানা রাজিয়া নামে ওই নারী জানান, ৯ম শ্রেণিতে পড়ুয়া তার মেয়েকে জিনে ধরেছে বলে ১৪ মাস থেকে নাজমুল হক প্রতারণা করে আসছিল। জিন তাড়ানোর নাম করে প্রায় সময় নাজমুল হুদা তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিত। মেয়ের সুস্থতার কথা চিন্তা করে তিনি প্রতারক নাজমুল হুদাকে অর্থ দিয়েছেন। কিন্তু তার মেয়ে সুস্থ হয়নি। অবশেষে বিষয়টি তিনি সংসদ সদস্য আয়েন উদ্দিনকে জানান।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, প্রতারক নাজমুল হুদাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..