× Banner
সর্বশেষ
বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি ডাসারে কথিত পীরের দরবারে ওরজকে কেন্দ্র করে এলাকাবাসীর ক্ষোভ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ১ কোটি ৩৬ লাখ টাকার দিয়েছে ট্রান্সকম গ্রুপ হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল, হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত কর্মসূচি ঘোষণা করল ১১ দলীয় ঐক্য জরুরি বৈঠকে ১১ দলীয় ঐক্য দলগুলোর শীর্ষ নেতারা সরাইল উপজেলার হাসপাতাল নিজেই রোগীর মতো – রুমিন ফারহানা

কলেজের ছাদের ওপর দিনদুপুরে শিক্ষিকাকে যৌন হেনস্তা

admin
হালনাগাদ: সোমবার, ৪ ডিসেম্বর, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ ভারতে একের পর ধর্ষণ ও যৌন হেনস্তার ঘটনা ঘটেই চলেছে। এরই ধারাবাহিকতায় এবার দিনদুপুরে যৌন হেনস্তার ঘটনা ঘটেছে দেশটির রাজধানী দিল্লিতে। সেখানকার এক কলেজের ছাদের ওপরই বিকৃতি মানসিকতার শিকার হয়েছেন ওই শিক্ষা প্রতিষ্ঠানেরই এক শিক্ষিকা।

ওই নারীর অভিযোগের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, স্কুলের বিরতিতে ফোনে কথা বলার জন্য তিনি ছাদে ওঠেন। এ সময় ২০ বছরের এক যুবক তার পিছু নেয়। ওই যুবককে দেখে সন্দেহ হওয়ায় শিক্ষিকা তাকে ছাদে উঠার কারণ জানতে চান। এ সময় কোনো উত্তর না দিয়েই তাকে ওই যুবক জড়িয়ে ধরে বলে অভিযোগ। এরপর তার সঙ্গে ওই যুবক অশ্লীলতার শেষ সীমায় চলে যেতে শুরু করে।

তখন ওই নারী নিজেকে বাঁচাতে ছাদের দরজার দিকে ছুটে যেতে থাকেন। যুবকটি তাকে আবারও ধাওয়া করে, শিক্ষিকা তাকে ঠেলে সরাবার চেষ্টা করেন। তখনই ও যুবক শিক্ষিকার মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

শিক্ষিকার গোটা অভিযোগের সত্যতা ধরা পড়েছে বিল্ডিং এ লাগানো সিসিটিভি ক্যামেরায়। ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের হলেও, ওই যুবককে সিসিটিভি থেকে চেনা যাচ্ছে না। কারণ, ফুটেজে দেখা যাচ্ছে সে মুখ ঢেকে ঘটনাস্থলে যায়। ফলে গোটা বিষয়টি পূর্ব পরিকল্পিত বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..