রাশিয়ার হুমকি মোকাবিলায় বৃটেন সদা প্রস্তুত

রাশিয়ার হুমকি মোকাবিলায় বৃটেন সদা প্রস্তুত

ডেস্ক রিপোর্ট: ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের কঠোর জবাব দিয়েছেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ইউরোপের দেশগুলি যদি একজোট হয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তবে দেশটি প্রস্তুত আছে। যেকোনো মুহূর্তে ইউরোপীয় আক্রমণের জবাব দেওয়া হবে।

পুতিনের এই মন্তব্যে খারিজ করে দিয়েছে বৃটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেন, পুতিন ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে সিরিয়াস নন।

স্টারমারের মুখপাত্রকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল বৃটেন কি রাশিয়ার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত? উত্তরে মুখপাত্র বলেন বৃটেন যুদ্ধ করবে বলে প্রতিরক্ষা খাতে বিপুল বিনিয়োগ করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো হুমকি মোকাবিলা করতে সদা প্রস্তুত রয়েছে।

মুখপাত্র আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ান হুমকি মোকাবিলায় ঐক্যবদ্ধ রয়েছে। ন্যাটো প্রস্তুত।

রাশিয়ার অধিকাংশ সম্পদ বেলজিয়ামের কাছে গচ্ছিত। দেশটি যুদ্ধ নিজ দেশের ক্ষতি সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবের সমালোচনা করেছে। এর উত্তরে ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভনডার লেন বলেন, সকল সদস্য দেশের ঝুঁকি বিবেচনায় নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামীকে ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো দেওয়া হবে। যা দেশটির বাজেটের দুই তৃতীয়াংশ চাহিদা পূরণ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
SDutta
লেখক / প্রতিবেদক

SDutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।