বাগেরহাটে প্রবল ঝড়ে শিক্ষা প্রতিষ্ঠান, ঘরবাড়ী ও গাছপালা লন্ডভন্ড, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট অফিস: বাগেরহাটের মোরেলগঞ্জে ও চিতলমারীতে শনিবার বিকেলের প্রবল ঘূর্ণিঝড়ে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়, ৫৩নং গরীবপুর চরবানিয়ারী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহমোরেলগঞ্জে ও চিতলমারীতে বিভিন্ন শিা প্রতিষ্ঠান, বসতবাড়ী ও গাছপালা লন্ডভন্ড হয়েছে।
৫০টি বৈদুতিক খুটি ভেঙ্গে বিচ্ছিন্ন হয়েছে ডিস লাইন ও বৈদ্যুতিক তার। এ সময় সাংবাদিক ও স্কুল শিক্ষার্থীসহ কমপক্ষে অর্ধশত আহত হয়েছে। আহতদের বিভিন্ন প্রাইভেট কিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘরবাড়ী ও গাছপালা লন্ডভন্ড
মোরেলগঞ্জের ক্ষতিগ্রস্থরা জানান, ২৫ মিনিটের এ ঘূর্ণি ঝড়ে এ উপজেলার ১৬টি ইউনিয়নের কমপক্ষে ৫০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।  ক্ষতিগ্রস্থরা জানান, ২৫ মিনিটের এ ঘূর্ণি ঝড়ে এ উপজেলার ৭টি ইউনিয়নের কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। মোরেলগঞ্জের ক্ষতিগ্রস্থরা জানান, ২৫ মিনিটের এ ঘূর্ণি ঝড়ে এ উপজেলার ১৬টি ইউনিয়নের কমপক্ষে ৫০ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে শনিবার বিকেলে চিতলমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ  জানান, ক্ষয়- ক্ষতির ব্যাপারে এখন পর্যন্ত তার কাছে কোন তথ্য আসেনি। কারন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বাররা তাকে কোন ক্ষতির পরিমান জানাননি। চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ  জানান, ঝড়ের পরে গরীবপুর মাধ্যমিক বিদ্যালয়সহ  ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।