মেহেরপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালন

মেহের আমজাদ,মেহেরপুরঃ আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণ্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “নার্সেস বলিষ্ঠ কণ্ঠস্বর স্বাস্থ্য মানবিক অধিকার” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল শনিবার সকাল ৯টার দিকে জেলা নার্সেস এসোসিয়েশনের আয়োজনে মেহেরপুর পৌর ঈদগাহ গেট থেকে ডাঃ মিজানুর রহমানের নেতৃত্বে একটি বর্ণ্যাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় ডাঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরএমও এহসানুল কবীর, ডাঃ তাপস কুমার সাহা, ডাঃ বিপুল কুমার দাস, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি আজিরন নেছা, সম্পাদক নাজমা খাতুন, সাংগঠনিক সম্পাদক সুশিলা মন্ডল, পাবলিক হেলথ নার্স বিলকিস, ফ্লোরা নন্দিতা চৌধুরী, সাবরিনা মমতাজ, পাপিয়া খাতুন, কুলসুম আরা প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।