জাতির পিতার বোনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু ও মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি’র মা আমেনা বেগমের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের বাড়িতে আমেনা বেগম ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রুহের মাগফেরাত কামনায় মাসব্যাপী কোরান খতম শেষে সোমবার বাদ জোহর মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে এতিম ও অতিথিদের খাবার পরিবেশন করা হয়েছে। মিলাদে মরহুমার রুহের মাগফেরাত কামনা, পরিবার স্বজন ও প্রধানমন্ত্রীর সু-সাস্থ্য কামনা করে দেশ ও জাতির অগ্রগতি কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বরিশাল এবাদুল্লাহ জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মীর্জা নুরুর রহমান বেগ।

দোয়া ও মিলাদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, ডিজিএফআই কর্নেল জিএস জিএম শরিফুল ইসলাম, জেলা প্রশাসক প্রশাসক অজিয়র রহমান বরিশাল রেঞ্জ ডিআইজি মো.সফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মরহুমের নাতী বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, গৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ্ব্দুর রইচ সেরনিয়াবাত, উজিপুর নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চু, বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দারসহ সরকারী পদস্থ কর্মকর্তা, বেসরকারী প্রতিষ্ঠানে কর্মকর্তা, জেলা, মহানগর এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাসআগৈলঝাড়া নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আ্ব্দুর রইচ সেরনিয়াবাতআব্দুল্লাহ এমপিউজিপুর নবনিবাচিত উপজেলা চেয়ারম্যান আ.মজিদ শিকদার বাচ্চুএ্যাডভোকেট রনজিৎ কুমার সমদ্দারগৌরনদী পৌর মেয়র হারিছুর রহমান হারিছজাতির পিতার বোনজাতির পিতার বোনের মৃত্যুবার্ষিকীজেলা পরিষদ সদস্যজেলা প্রশাসক প্রশাসক অজিয়র রহমান বরিশাল রেঞ্জ ডিআইজি মো.সফিকুল ইসলামপুলিশ সুপার মো. সাইফুল ইসলামপ্রধানমন্ত্রীর ফুফুপ্রধানমন্ত্রীর ফুফুর মৃত্যুবার্ষিকীবানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুকমরহুমের নাতী বরিশাল সিটি মেয়র সাদিক আবদুল্লাহশরিফুল ইসলাম

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।