আগৈলঝাড়া(বরিশাল)সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়া সড়ক দূঘর্টনায় ১০জন আহত হয়েছে। আহত ৬জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী-আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের আগৈলঝাড়ার গৈলা গ্রামের রশীদ ফকিরের ব্রীজ সংলগ্ন নামক স্থানে গতকাল সোমবার মটরসাইকেল ও মাহিন্দের মুখোমুখি সংর্ঘষে হয়।
এ সময় মটরসাইকেল ও মাহিন্দের যাত্রী সাইমা, ফেরদৌস মিয়া, আশ্রাফুল ইসলাম, মুক্তিযোদ্ধা সামচুল হক, ছালাউদ্দিন মিয়া, ব্যবসায়ী সিরাজ মিয়া, সিয়ামসহ ১০জন আহত হয়। গুরুতর আহত ৬জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

