খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান তথ্য সচিবের

খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান তথ্য সচিবের

ফেসবুকে ছড়িয়ে থাকা অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্যের ভিড়ে খবরের ভেতরের খবর বের করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা।

আজ সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) উদ্যোগে আয়োজিত ‘বিএসআরএফ ফল উৎসব’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানিয়েছেন।

ফল উৎসবে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।

মাহবুবা ফারজানা বলেন, একটা বিষয় আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, অপতথ্য, গুজব ও মিথ্যা তথ্য এগুলো তো সয়লাব হয়ে আছে ফেসবুক। প্রকৃত খবর, প্রকৃত তথ্যগুলো আপনারা কিন্তু অনুসরণ করছেন। অনুসন্ধানী সাংবাদিকতা যেটা খুব কমে গেছে, সেটা নিয়ে বের করে আনবেন। খবরের ভেতরের খবর, তার ভেতরের খবর আমরা চাই।

সাংবাদিকতাকে একটি মহান পেশা উল্লেখ করে তিনি বলেন, একটা মহান ব্রত আপনারা মন থেকে নিয়েছেন এবং আপনাদের সঙ্গে আরও অনেক মানুষ থাকা উচিৎ। আমাদেরকেও আপনাদের প্রতি আরও বেশি কেয়ার রাখা উচিৎ।

মাহবুবা ফারজানা আরও বলেন, আশা করব এখানে আমাদের তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা আছেন, আমি সবাইকে বলে দিয়েছি যে সাংবাদিক ভাইয়েরা যেন কোনোভাবে ক্ষুব্ধ না হয়।

সচিব বলেন, তরুণ প্রজন্মের অনেকে সাংবাদিকতার দিকে ঝুঁকছেন, এটা খুব ভালো একটা বিষয়। আমি আশা করব, আপনারা প্রকৃত তথ্য ও সত্যতা জেনে খবর দেবেন।

এ সময় তথ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে দুই-একটি পত্রিকায় যে সংবাদগুলো আসছে, সেগুলোকে অপতথ্য ও মিথ্যা তথ্যের শামিল বলেও উল্লেখ করেন মাহবুবা ফারজানা।

তিনি বলেন, এই বিষয়ে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের যদি কিছু মনে হয়, আমাদের কাছে এসে একটু যাচাই করবেন। আমাদের ডেস্কগুলোতে একটু যাচাই করে তারপর আপনারা সেই তথ্যগুলো দেবেন। যদি এমন হয় সাংবাদিকতার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা হচ্ছে, আমার সঙ্গে কথা বলবেন, আপনাদের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলবেন।

ফল উৎসবে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, প্রধান তথ্য কর্মকর্তা সৈযদ আবদাল আহমদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বাছির জামাল, ডিআরইউ’র সাবেক সভাপতি  ও বিএসআরএফ-এর প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি তপন বিশ্বাস ও ফসিহ উদ্দিন মাহতাবসহ সংগঠনের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।