পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ 

পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে খাওয়ানো হলো ভিটামিন-এ 
পাইকগাছায় ২৮ হাজার ৬০০ শিশুকে ভিটামিন এ খাওয়ানো হয়েছে। দেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল, অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান  ও উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজন করে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন।
২৮ জুন রোববার সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার ১০ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার ২৪১ টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম তদারকি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ।
উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর মাধ্যমে  ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৪৫০ শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৫ হাজার ১৫০ জন শিশু কে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।