× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

কলেজছাত্রী নুজশাত জাহান মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী সাকিন রিমান্ডে

ACP
হালনাগাদ: রবিবার, ২৮ জুন, ২০২৬
কলেজছাত্রী নুজশাত জাহান মৃত্যুর ঘটনায় মেডিকেল শিক্ষার্থী সাকিন রিমান্ডে

রংপুরে হোটেলের ছাদ থেকে পড়ে কলেজছাত্রী নুজশাত জাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলায় অভিযুক্ত রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৮ জুন) দুপুরে রংপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ড. মুহাম্মদ রাশেদ হোসাইন এ আদেশ দেন।

এর আগে সকালে কারাগার থেকে সাকিনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কোতোয়ালী থানার এসআই রফিকুল ইসলাম রফিক তিন দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন জানায়।

শুনানিকালে পুলিশ তদন্তের স্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র আদালতে উপস্থাপন করে। পরে আদালত তিন দিনের পরিবর্তে যেকোনো একদিন জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানি শেষে কড়া পুলিশি নিরাপত্তায় সাকিনকে আবার কারাগারে নেয়া হয়।

‎বাদীপক্ষের আইনজীবী আবু হায়দার মো. আব্দুল মুবিন জানান, মামলার উপাদান এবং মোবাইল ফোনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে রিমান্ডের আবেদন করা হয়।

তিনি দাবি করেন, ঘটনার দিন ভোররাতে সাকিন ও নুজশাতের মধ্যে প্রায় ৫০ মিনিট কথা হয়। এছাড়া গত তিন মাসে তাদের মধ্যে ১১৮ বার ফোনালাপ ও বার্তা আদান-প্রদান হয়েছে, যা তদন্তের জন্য গুরুত্বপূর্ণ।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম মণ্ডল বলেন, মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগের প্রয়োজনীয় উপাদান নেই। পুলিশের হেফাজতে থাকা দুটি মোবাইল ফোন থেকেই প্রযুক্তিগতভাবে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা সম্ভব। তাই রিমান্ডের প্রয়োজন ছিল না। রিমান্ড শেষে আবারও জামিনের আবেদন করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ‍্য, গত ২২ জুন বিকেলে রংপুর নগরীর নর্থ ভিউ হোটেলের ছাদ থেকে পড়ে মারা যান এইচএসসি পরীক্ষার্থী নুজশাত জাহান।

পরদিন তার বাবা নজরুল ইসলাম কোতোয়ালী থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। ওই দিনই নুজশাতের প্রাইভেট টিউটর ও রংপুর মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলাটির তদন্ত চলমান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..