× Banner
সর্বশেষ
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল পেঁয়াজ সংরক্ষণে কৃষকদের আরও ১৫ হাজার এয়ার ফ্লো মেশিন দেবে সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট-পেজ, বিভ্রান্তি এড়াতে সতর্ক থাকার আহ্বান সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির প্রস্তুতি, গুরুত্ব পাচ্ছে ডিজিটাল রূপান্তর ও এআই

জঙ্গিবাদ দমনে জন সম্পৃক্ততার মাধ্যমে ভিডিপি গঠনের লক্ষ্যে মুজিবনগরে আলোচনা ও পথসভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বিপিএম এস এম মনির-উজ-জামান বললেন এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে যারা চোরের মতো দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে যাচ্ছে।

মঙ্গলবার দুপুর ৩টার দিকে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুজিবনগর থানা পুলিশের আয়োজনে জঙ্গিবাদ দমনে জন সম্পৃক্ততার মাধ্যমে ভিডিপি গঠনের লক্ষ্যে  আলোচনা সভা ও পথসভায় প্রধান অতিথি বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি বিপিএম এস এম মনির-উজ-জামান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম। এ সময় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সহ স্থানীয় জনগণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। আলোচনা সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে দারিয়াপুর গ্রামের স্থানীয় জনসাধারণের মাঝে লাঠি তুলে দেওয়া হয়।

এসময় খুলনা রেঞ্জ ডিআইজি বিপিএম এস এম মনির-উজ-জামান বলেন, এক শ্রেণীর কুচক্রী মহল রয়েছে যারা চোরের মতো দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে যাচ্ছে। সম্প্রতি সময়ে পুলিশের উপরেও হামলা চালিয়েছে তারা। সাধারণ মানুষকে হত্যা করেছে। তারা যারাই হোক না কেন, যারা এ ধরনের ঘটনা সৃষ্টি করছে তাদেরকে পুলিশ চেনে, তাদের অপরাধমুলক কর্মকান্ড কঠোর হাতে প্রতিরোধ করা হবে। প্রতিটি জেলায় জেলায় ভিডিপি গঠন করে জনসাধারণকে সম্পৃক্ততার মাধ্যমে দেশের অপরাধ মোকাবেলা করা হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..