ঠাকুরগাঁওয়ে নির্বাচনী পরবর্তী সহিংসতা দোকনপাট ভাংচুর, অগ্নিসংযোগ

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ইউপি নির্বাচনের জেরকে কেন্দ্র করে বিজয়ী আ’লীগ প্রার্থী ও পরাজিত বিএনপি’র প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকানপাট ভাংচুর, অগ্নিসংযোগ সহ উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ওই ইউনিয়নের দানারহাট বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, ইউপি নির্বাচনের জের ধরে সোমবার সন্ধ্যায় বেগুনবাড়ী ইউনিয়নের দানারহাট বাজারে বিজয়ী আওয়ামী লীগ প্রার্থী বনি আমিন ও পরাজিত বিএনপি প্রার্থী আহসান হাবীবের সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় আ’লীগের প্রার্থীর সমর্থকরা ওই বাজারে হামলা চালিয়ে বেশ কয়েকটি দোকান ভাংচুর এবং অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয়ের পক্ষে ১১জন আহত হয়েছে। এদের মধ্যে ৪জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

দানারহাট এলাকার মমিনুল ইসলাম, মজিবর রহমান, জাহাঙ্গীর আলমসহ কয়েকজন জানান, ইউপি নির্বাচনের পর থেকে বিজয়ী ও পরাজিত প্রার্থীর সমর্থকের মধ্যে প্রায় সময় সংঘর্ষের ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষকে ক্ষতির লোকসান গুনতে হচ্ছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইনচার্জ মো: ফসির উদ্দিন জানান, বেগুনবাড়ী ইউনিয়নে ইউপি নির্বাচন আগে ও পরে চার বার অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ব্যাপারে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।