× Banner
সর্বশেষ
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: বেসামরিক কর্মসূচির আড়ালে বাড়ছে কৌশলগত উদ্বেগ বাংলাদেশ-থাইল্যান্ড বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন উচ্চতায় নেওয়ার আহ্বান ফিলিপাইনে শুরু ৩৩তম আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠক এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট

মাগুরায় কোটি টাকার গার্মেন্টসের কার্টিং মেশিনসহ ভারতীয় থ্রিপিস আটক

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ জুন, ২০১৬

মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় প্রায় কোটি টাকার ভারতীয় থ্রি-পিস ও  গার্মেন্টসের কাটিং মেশিনসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ । ঢাকা-খুলনা সড়কের মাগুরা ভায়না মোড় মাইক্রো স্ট্যান্ড-এর সামনে থেকে এ  ট্রাকটি  আটক করে  পুলিশ সদর থানা নিয়ে আসে  ।

সদর থানার ওসি আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে  ঢাকা-খুলনা সড়কের ভায়না মোড় মাইক্রো স্ট্যান্ড এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক (ঢাকা-মেট্রো- ন-৬৮৮৬ ) আটক করে পুলিশ। ট্রাকটি আটকের পর পুলিশ সদর থানায় নিয়ে আসে ।

আজ  মঙ্গলবার সকালে পুলিশ  প্রশাসনের একাধিক দায়িত্বশীল ব্যক্তির উপস্থিতিতে আটককৃত ট্রাকে থাকা ৬টি বড় কাঠের কার্টুন উদ্ধার করা হয় । এর মধ্যে ৩ টি কাঠের  র্কাটুন থেকে গার্মেন্টসের কার্টিং মেশিন ও অন্য ৩ টি  কাঠের র্কাটুন ভেঙ্গে তার ভেতর থেকে ২ হাজার ৯ শ’ পিস ভারতীয় থ্রি-পিস  জব্দ করা হয়। এসব মেশিন  ও  থ্রিপিচের  মূল্য প্রায়  ১ কোটি টাকা।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ট্রাক ও অবৈধ থ্রিপিসের মালিকানা নিশ্চিতের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..