× Banner
সর্বশেষ
আজ ২৯ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এলডিসির টেকসই উন্নয়নে সহজশর্তে ও স্বল্পসুদে অর্থায়ন ও বৈশ্বিক আর্থিক সংস্কারের আহ্বান ড. তিতুমীরের ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

ডেস্ক

ছানা দিয়ে তৈরি করতে পারেন দারুণ পনির পাতুরি

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
পনির পাতুরি

নানা কারণে দুধ জ্বালানোর সময় ছানা কেটে যেতে পারে। অনেকেই বুঝতে পারেন না, ওই ছানাটি দিয়ে কী করবেন। ভেবে না পেয়ে অনেকে হয়তো ফেলেও দেন। আসলে ওই ছানাটি দিয়েই বানিয়ে ফেলা যেতে পারে দারুণ পনির পাতুরি।

পাতুড়ি মানেই শুধুমাত্রা ভেটকি বা চিংড়ি দিয়ে তৈরি নয়, বরং ছানা দিয়েও বাঙালির প্রিয় পাতুরি বানানো যায়। ছানার এমনিতেই পুষ্টিগুণ অনেক। হাড়ের ক্ষয় রোধে ও শরীরে ক্যালশিয়াম পৌঁছতে ছানা খুবই ভালো ভূমিকা পালন করে। সহজলভ্য উপাদান ও কম সময়ে এই পদ দিয়ে বানিয়ে নিতে পারেন। কীভাবে বানাবেন জেনে নিন।

কী কী লাগবে-

ছানা ১০০ গ্রাম, ময়দা দেড় চামচ, লবণ ৫-৬ গ্রাম, পোস্ত দেড় চামচ, সাদা সরিষা দেড় চামচ, কালো সরিষা দেড় চামচ, কাঁচা মরিচ স্বাদ অনুযায়ী, চিনি স্বাদ অনুযায়ী, সরিষার তেল সামান্য, কলাপাতা দুইটা

যেভাবে বানাবেন-

ছানা থেকে পানি ঝরিয়ে সেগুলোকে হাতের তালুর সাহায্যে চ্যাপটা করে নিন। এবার সাদা সরিষা, কালো সরিষা, পোস্ত, কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিন। পাতুরির গায়ের মশলার প্রাথমিক ভাগটুকু এভাবেই বানিয়ে নিন। এবার এর মধ্যে চিনি, লবণ ও তেল ভালো করে মিশিয়ে নিন। ছানার টুকরোর গায়ে এই মিশ্রণ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কলাপাতাগুলোকে মাঝারি আকারে কেটে ভালো করে ধুয়ে এর মাঝে পুর মাখানো ছানার টুকরোগুলো রাখুন। ভালো করে চারপাশ মুড়ে নিন। তার পরে সুতো দিয়ে বেঁধে দিন।

এবার আসল কাজ। স্টিমিং করার পাত্রে বসিয়ে পাতুরিকে স্টিম করতে শুরু করুন। বাড়িতে ভাপানোর তেমন কিছু না থাকলে একটি ধার উঁচু পাত্রে পানি ভরে আঁচ বাড়িয়ে ফুটতে দিন। এবার সেই ফুটন্ত পানিতে কলাপাতায় মোড়ানো পাতুরি ভরা টিফিন বক্স বসিয়ে দিন।

পানি ফোটার সঙ্গে ভিতরের পাতুরিও সুন্দর ভাপিয়ে নেওয়া যাবে এই সহজ পদ্ধতিতে। মিনিট পাঁচেক ভাপানোর পর টিফিন বক্স খুলে দেখুন পুর ভালো করে মজেছে কি না। প্রয়োজনে আরও কিছুক্ষণ ভাপিয়ে নামিয়ে নিন। পাতুরি রেডি। পরিবেশনের আগে কাঁচা মরিচ ফালি ও সরিষার তেল ছড়িয়ে দিন।


এ ক্যটাগরির আরো খবর..