চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা

শোভন দত্ত, চট্টগ্রামঃ মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হামলার ও পন্ড হওয়ার ঘটনায় কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের এডহক কমিটির সদস্য জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতবুধবার রাত সাড়ে ৯টায় পটিয়া থানায় এ মামলা দায়ের করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী দীপু চাকমা। এতে জাহাঙ্গীর আলম আসামি করে অজ্ঞাত আরো পাঁচশত জনকে আসামি করা হয়।

পুলিশ জানান, বিজয় দিবস উপলক্ষে কর্ণফুলী উপজেলা পরিষদের উদ্যোগে এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধা সংবর্ধনার আয়োজন করে। কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি ওই এলাকার সকল জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনকে চিঠি দিয়ে দাওয়াত দেন। একইভাবে শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে চিঠি দেন। কিন্তু চিঠি না পাওয়ার অজুহাতে অনুষ্ঠানের দিন মিছিল সহকারে বিজয় দিবসের মঞ্চে ওঠে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে অনুষ্ঠান পন্ড হয়ে যায়।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন ব্যানার্জি জানান, শিকলবাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে বিজয় অনুষ্ঠানের চিঠি পাঠানো হয়েছিল। কিন্তু তিনি দাওয়াত না পাওয়ার ইস্যু তুলে বিজয় দিবসের অনুষ্ঠানে মিছিল নিয়ে এসে বিশৃঙ্খলা করেছে। যার কারণে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বিষয়টি রাতে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে হামলা করার দায়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর নবসৃষ্ট কর্ণফুলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম মিছিল ও অস্ত্র সহকারে হামলা চালিয়ে বিজয় দিবসের অনুষ্ঠান পন্ড করে দেন। এ সময় অনুষ্ঠানে উপস্থাপক ও স্থানীয় মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দেবাশীষ দত্ত মাইকে জাহাঙ্গীর চেয়ারম্যানের নাম ঘোষণা না করায় তাঁকে চড়–থাপ্পড় ও লাথি মারা হয়। বিজয় দিবসের শারীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেয়া বেশ কয়েকজন শিশু আহত হয়। হামলা চালাকালে অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা পালিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।