× Banner
সর্বশেষ
মাদকমুক্ত বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসতে হবে – ত্রাণমন্ত্রী জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য – প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার – কৃষিমন্ত্রী সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব – প্রধানমন্ত্রী বগুড়া-২ আসনে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ – ভারপ্রাপ্ত স্পিকার ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন আমাদের দেশ গড়ার পালা – তথ্য ও সম্প্রচারমন্ত্রী হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ ‘বিশ্বকাপ বিক্রি’র পরিকল্পনা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ফিফাকে সতর্ক করল এএফসি

অধিকার আমাদের আদায় করে নিতে হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭

বেনাপোল প্রতিনিধিঃ  আমাদের অধিকার আমাদের আদায় করে নিতে হবে। আমরা তা না করে কোন চিন্তা না করে চলে যাই ভারত। কেন ভারত যাব এটা আমাদের দেশ আমাদের মাতৃভুমি। বললেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি।

শুক্রবার বেনাপোল নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাঠবাড়ি মরোনত্তর আজীবন ও দাতা সদস্যদের সম্মাননা প্রদান ও ত্রি- বার্ষিক কাউন্সিল সম্মেলন ও  কাউন্সিল অধিবেশন- ২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি এসব কথা বলেন।

মাননীয় প্রতিমন্ত্রী বলেন, একসময় আমরা ৪৯ শতাংশ হিন্দু সম্প্রদায় বাস করতাম । আজ তা কমতে কমতে নেমে এসেছে মাত্র ১০ শতাংশে। আমরা দেশ ছেড়ে না যেয়ে যদি আমাদের অধিকারের জন্য আমরা থেকে যেতাম তাহলে আজ এ অবস্থার সৃষ্টি হতো না।

ডঃ বীরেন শিকদার বলেন, হরিদাস ঠাকুর শ্রী চৈতন্যর সাথে ধর্ম প্রচার করেছেন। তিনি বেনাপোল পাঠবাড়ি লীলা করেছেন।  আমরা সবাই গর্বিত যে হরিদাস ঠাকুরের মত মহামানবের বাংলাদেশে জন্ম হয়েছিল। তিনি শ্রী চৈতন্যর  অন্যতম সহযোগি হিসাবে ধর্ম প্রচার করে সনাতন ধর্মকে রক্ষা করেছেন। তার এই বেনাপোল পাঠবাড়ি মন্দির আজ নাট মন্দিরে আখ্যায়িত হতে যাচ্ছে।

তিনি আরও বলেন, হরিদাস ঠাকুরের পাঠবাড়ি হোক দেশের সনাতন ধর্মের সবচেয়ে বড় ঐতিহাসিক প্রার্থনালয়। যেখানে নাম জপতে সারা দেশ সহ ভারতবাসী ও আসবে।

দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্তবৃন্দ আসা ২৭ জন দাতা সদস্য ও ৩ শতাধিক এর উপর আজীবন সদস্যরা উপস্থিত ছিলেন। পাটবাড়ি মন্দিরকে অত্যাধুনিক করতে ভক্তবৃন্দরা অনুষ্ঠানে অনুদানের ঘোষনা দেন। এসময় প্রধান অতিথি বলেন স্বল্প সময়ের মধ্যে ৬৫ লাখ টাকা দেওয়ার ঘোষনা দিয়েছে যা এক নজীরবিহীন ঘটনা।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, বাংলাদেশ পুজা উদযাপন কমিটির সভাপতি অসীম কুন্ডু সাধারন সম্পাদক যোগেশ চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেনাপোল পাঠবাড়ি হরিদাস ঠাকুরের মন্দিরের যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ।


এ ক্যটাগরির আরো খবর..