× Banner
সর্বশেষ
আজ বুধবার (৮ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ৮ জুলাই বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউইয়র্কে পাকিস্তান, ভিয়েতনাম ও জাতিসংঘ নেতৃবৃন্দের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক ১৩ মিনিটে তিন গোল, ২-০ থেকে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর উৎসাহ-উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উৎসব-২০২৬ উদ্‌যাপিত দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন কালকিনিতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিউজ ডেস্ক

চা খেতে গিয়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

admin
হালনাগাদ: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
চা খেতে গিয়ে শ্রবণ প্রতিবন্ধীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর কবিরহাটে বাড়ির পাশের দোকানে চা খেতে গিয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক শ্রবণ প্রতিবন্ধী পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

নিহত ইসমাইল হোসেন (৫০) উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের নুরুল হকের ছেলে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের ৭নম্বর ওয়ার্ডের কুলওয়ালো পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আসিফুল হক বিজয় জানান, শ্রবণ প্রতিবন্ধী ইসমাইল রাত সাড়ে ৮টার দিকে চা খেতে বাড়ির পাশের একটি দোকানে যায়।  এ সময়  রাস্তা পার হওয়ার সময়ে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..