চরভদ্রাসন উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

চরভদ্রাসন উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
চরভদ্রাসন উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসন ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক সুযোগ-সুবিধাসহ ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন।

আজ চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ ঘোষণা দেন। পরিদর্শনের সময় হাসপাতালের চিকিৎসা কার্যক্রম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং রোগীদের সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী।

আরও পড়ুনঃ চরাঞ্চলের শিক্ষকদের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ

অনুপস্থিত কর্মীকে তাৎক্ষণিক বদলির নির্দেশ

পরিদর্শনের সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকার বিষয়টি নজরে আসে। এ ঘটনায় রিনা আক্তার নামে এক পরিবার পরিকল্পনা সহকারীকে তাৎক্ষণিকভাবে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলির নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেন।

সাপের কামড় ও জলাতঙ্কের ভ্যাকসিন মজুতের নির্দেশ

হাসপাতালের টিকাদান কেন্দ্র পরিদর্শনকালে সাপের কামড় এবং জলাতঙ্কের প্রয়োজনীয় ভ্যাকসিনের সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেন মন্ত্রী।

গ্রামাঞ্চলের মানুষ যাতে জরুরি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আধুনিক সুবিধাসহ ১৫১ শয্যার হাসপাতাল

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেন, গ্রামাঞ্চলের মানুষের কাছে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি বলেন, গ্রামের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়ার সময়ে এটি ৫০ শয্যায় উন্নীত হয়।

বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আরও আধুনিকায়নের পরিকল্পনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটি ১৫১ শয্যায় উন্নীত করা হবে

আরও পড়ুনঃ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারিত্ব জোরদারের উদ্যোগ

উন্নয়ন পরিকল্পনার আওতায় আধুনিক চিকিৎসা সরঞ্জাম, উন্নত প্যাথলজি সেবা এবং নারী ও শিশুদের জন্য পৃথক শয্যার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করতে শিগগিরই একজন গাইনি চিকিৎসক পদায়নের আশ্বাস দেন স্বাস্থ্যমন্ত্রী।

সদরপুর হাসপাতালও পরিদর্শন

চরভদ্রাসন পরিদর্শন শেষে মন্ত্রী ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি।

এ সময় রোগীদের চিকিৎসা সেবা, হাসপাতালের কার্যক্রম এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন স্বাস্থ্যমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।