× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

পিআইডি

চরফ্যাশনে আধুনিক বেতুয়া নদীবন্দর টার্মিনালের উদ্বোধন : নৌ উপদেষ্টা

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
বেতুয়া নদীবন্দর টার্মিনালের উদ্বোধন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন আজ ভোলায় চরফ্যাশনের বেতুয়ায় প্রবহমান মেঘনা নদীর সাথে নদীবন্দর টার্মিনাল ভবন উদ্বোধন করেছেন।

২৭ অক্টোবর ২০২৫ এর মাধ্যমে জনসাধারণের জন্য টার্মিনালটি আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়।

পরে টার্মিনালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় এক মতবিনিময় অনুষ্ঠানে ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ঢাকার সঙ্গে চরফ্যাশনের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। এখানকার মানুষের নৌপথের যাত্রা নির্বিঘ্ন করতে বেতুয়া নদীবন্দর টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে। এ অঞ্চলের ঐতিহ্য রক্ষার্থে শতবর্ষী প্যাডেল স্টিমার পুনরায় চালু করা হয়েছে। এই প্যাডেল স্টিমার ঢাকা-বরিশাল নৌপথে চলবে এমন পরিকল্পনা আমাদের রয়েছে। তবে সপ্তাহে একদিন ঢাকা-ভোলা নৌপথে চলবে।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে বহু নদী রয়েছে, এই নদীগুলো আমাদের জন্য আশীর্বাদ, আমাদের ঐতিহ্যের বাহক। নদীকে বাঁচিয়ে রাখতে হবে। ভোলার প্রায় ১৭ লাখ মানুষ এই টার্মিনালের সুবিধা ভোগ করবে। আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক জনগণের স্বার্থে কাজ করা এবং আমরা সেটাই করে যাচ্ছি বলে তিনি মন্তব্য করেন।

 বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

পরে উপদেষ্টা চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের গাছির খাল লঞ্চঘাটে নবনির্মিত পন্টুনের উদ্বোধন করেন।


এ ক্যটাগরির আরো খবর..