× Banner
সর্বশেষ
ইইউ পর্যবেক্ষক মিশনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর জাতিসংঘে সরকারের ভিশন তুলে ধরছেন বাংলাদেশের কূটনীতিকরা জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটির মেয়াদ সংসদে ৩০ দিন নির্ধারণ করা হয়েছে পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে – প্রধানমন্ত্রী শ্যামনগরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল হরিনগর ও পূর্ব মীরগাং সরকারি বিদ্যালয় কোটালীপাড়ায় সম্পত্তির লোভে এতিম শিশুকে হত্যাচেষ্টার অভিযোগ স্বাবলম্বী করতে ৭৮ জন বাক ও শ্রবণপ্রতিবন্ধী ব্যক্তিকে সেলাই মেশিন দিয়েছে ব্র্যাক ব্যাংক বাণিজ্যমন্ত্রীর সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক এশিয়ান বিচ গেমসে ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী আগমনে প্রস্তুত শার্শার উলাশী জিয়া খাল

ডেস্ক

চবি শিক্ষক ডঃ কুশল বরণ চক্রবর্তীর উপর মব সৃষ্টি করে হামলা, পদোন্নতি বোর্ড প্রত্যাহার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
কুশল বরণ চক্রবর্তীর উপর হামলা

কুশল বরণ চক্রবর্তীর উপর মব হামলা । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর পদন্নোতিতে বোর্ড বসানোর ঘটনায় ক্ষুব্ধ মব সৃষ্টি করে হামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্ষোভের মুখে প্রশাসনিক ভবনে তালা দিলে উপাচার্য, দুই উপ-উপাচার্য এবং প্রশাসনিক কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে শিক্ষার্থীদের তোপের মুখে কর্তৃপক্ষ বোর্ডটি প্রত্যাহার করেছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুর আড়াইটা থেকে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। পরে সাড়ে তিনটার দিকে তারা প্রশাসনিক ভবনে তালা দেন। এ সময় শিক্ষার্থীদের মুখে শোনা যায়- ‘বাহ! ভিসি চমৎকার, স্বৈরাচারের পাহারাদার’; ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান।

গতবছর অক্টোবরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে মৌলবাদী একটি গোষ্ঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও বার্তা পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেয়। পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (পিউট্যাব)এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে তারা ঘটনাটিকে দেশের অসাম্প্রদায়িক চর্চার প্রতি ঘৃণার প্রকাশ হিসেবে উল্লেখ করে ওই শিক্ষকের জীবনের নিরাপত্তা চেয়েছেন।

গতবছর ২৬ অক্টোবর বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর উপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন-এর আয়োজন করে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল বরণ চক্রবর্তী। ‘ভারতের প্রেসক্রিপশনে’ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তার গ্রেপ্তারও দাবি করেছিলেন তারা। কুশল বরণ চক্রবর্তীকে ভারতীয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সমর্থক এবং র-এর এজেন্ট বলে অভিযোগ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..