× Banner
সর্বশেষ
প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা মধুখালীতে শিশু ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান খুলনার পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  কোটালীপাড়ায় তিন দিনব্যাপী সুকান্ত মেলার বর্ণাঢ্য উদ্বোধন

নিউজ ডেস্ক

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধস : নিহত ৪

admin
হালনাগাদ: শনিবার, ১৮ জুন, ২০২২
চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধস : নিহত ৪

চট্টগ্রামের আকবরশাহ এলাকায় পাহাড় ধসের পৃথক ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।

রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়।

তিনি বলেন, রাত একটার দিকে বরিশাল ঘোনা এলাকায় আগে ঘটনা ঘটে। এর পর রাত ৩টার দিকে লেকসিটির বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।


এ ক্যটাগরির আরো খবর..