মাদারীপুরে প্রথমবার ক্রিস্টাল মেথ আইসসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮। এ সময় তার কাছ থেকে আট লক্ষ সত্তর হাজার টাকার মাদক উদ্ধার করা হয়।
গতকাল শুক্র রাতেই তাকে মাদক মামলায় কালকিনি থানায় হস্তান্তর করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর র্যাব-৮ কোম্পানী অধিনায়ক, মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে গত কাল শুক্র রাতে
মাদারীপুরের কালকিনি পৌরসভার লক্ষীপুর পখিরা কালকিনি-মাদারীপুর কুলপুদ্দি সড়কে অভিযান পরিচালনা করে।
এ সময় মোঃ সাইদ সরদার(১৯) মাদক ব্যাবসায়িকে আট লক্ষ সত্তর হাজারর টাকার ৫৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ একন গ্রেফতার করে র্যাব।মাদক ব্যাবসায়ি মোঃ সাইদ সরদার উপজেলার টুমচর গ্রামের আজিম সরদার এর ছেলে। আটক আসামী পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায় ক্রিস্টাল মেথ আইসসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। রাতেই আসামীকে উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও অন্যান্য আলামতসহ কালকিনি থানায় হস্তান্তর করা হয়। কালকিনি থানার অফিসার ইনর্চাজ (ওসি) শামিম আহম্মেদ জানান, থানায় মোঃ সাইদ সরদার এর নামে মাদক মামলা দায়ের করা হয়েছে।


