কানন হত্যার বিচার নিয়ে হতাশ পরিবার।। নির্দোষরাও হয়রানীর স্বীকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে

মাদারীপুর প্রতিনিধি।।  মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের মঠবাড়ি গ্রামে কানন মোড়ল নামের এক যুবককে মঙ্গলবার(৪-১২-১৭)তারিখ ভোরে তার ঘরের পাশের একটি গাছের সাথে ঝোলানো অবস্থায় পুলিশ নিহত কাননের লাশ উদ্ধার করে । তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হয় । প্রায় মাস হয়ে গেলে আজও প্রকৃত আসামীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই নিয়ে হতাশায় রয়েছে কাননের পরিবার। এদিকে পুর্বশুত্রুতার জেরে অনেক নির্দোষকেও ফাসানোর চেস্টা হচ্ছে বলে দাবী করেছেন আসামী পক্ষের পরিবার।

নিহত কাননের বড় বোনকে দীর্ঘদিন যাবত পাশের বাড়ির এক বখাটে উত্ত্যক্ত করায় প্রতিবাদ করে আসছিল। এ ছাড়াও সর্বশেষ এলাকায় একটি নারী ঘটিত ঘটনার সাক্ষী ছিল নিহত কানন। এ কারনে তাকে কয়েক বার হত্যার হুমকি দিয়ে আসছিল কতিপয় যুবক । এসব ঘটনার জের ধরে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে বলে রাজৈর থানায় একটি হত্যা মামলা হওয়ায় দুই জন গ্রেফাতার করেছে থানা পুলিশ। তার মুখ স্কচটেপ দিয়ে আটকানো, হাত পা বাঁধা ও মাটির সাথে পা ভাঁজ করা ছিল। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একই বাড়ির গোবিন্দ মৃধা ও জগদীশ মৃধাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ তবে তারা নির্দোষ বলে দাবী করলেও মামলায় তাদের নাম দিয়ে আসামী করেছে কাননের পরিবার। এদিকে পুর্বশুত্রুতার জেরে অনেক নির্দোষকেও ফাসানোর চেস্টা হচ্ছে বলে দাবী করেছেন আসামী পক্ষের পরিবার। অপর দিকে গত ১০ডিসেম্বর সহ¯্রাধীক এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও আজও যারা এই হত্যার সাথে প্রকৃতভাবে জড়িত কাউকে গ্রেফাতার করতে পারেনি পুলিশ।

কাননের মা দুলফা বেগম বলেন, অতিসত্তর প্রকৃত আসামীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করা হয় যেন। কান্না জড়িত কন্ঠে আরও বলেন, আমার ছেলেকে যারা হত্যা করলো তারা আজ ঘুরে বেড়াচ্ছে। তবুও হাল ছাড়তে চাই না, আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

কাননের বড় বোন মনোয়ারা বেগম জানান , আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। আমার ভাই মানুষের উপকারের জন্য ঝাপিয়ে পড়তো। আর সেই উপকারই তার কাল হলো। সে কখনো নামাজ বাদ দিতো না। আমরা চাই যারা প্রকৃত আসামী তাদের গ্রেফতার করা হক, তাছাড়া নিরাপরাধ কেউ যেন হরানি না হয়।

কাননের সারমিন আক্তার ভাবি কান্না জড়িত কন্ঠে জানান, আমার স্বামী বিদেশে থাকে সে আমার শুধু দেবর না, সে আমার ছোট ভাই, আমাদের সংসারে এখন কে হাল ধরবে। এখনতো আর কেউ রইলো না। আমরা ছোট ভাইয়ের হত্যাকারীদের অতিসত্তর গ্রেফাতার সহ বিচার দাবী করছি।

নির্দোষ দাবী করে এক আসামীর মা স¦রসতি মৃধা বলেন, আমার ছেলে নির্ধোষ, আমরা কাননের বিপদে আপদে সবসময় পাশে থাকতাম। আমরা তাদের প্রতিবেশী। আমরা হিন্দু মানুষ। কাননকে কে বা কারা হত্যা করেছে তার জন্য আমার ছেলেকে পুলিশ আটক করে নিয়ে গেছে। এরপর তাদের নামে মামলা দিয়েছে। তাছাড়া আমাদের বাড়ীঘর ভাংচুরসহ লুটপাট করে নিয়ে গেছে । তবে আমার ছেলে যদি অপরাধী হয়ে থাকে তাহলে সে যেন শাস্তি পায় তাছাড়া তাকে যেন মামলা থেকে অব্যহতি দেয়া হয়।

নির্দোষ দাবী করে আর এক আসামীর স্ত্রী রিনা মৃধা বলেন, আমার স¦ামীকে পূর্বশুত্রুতার কারনে মামলায় ফাসানো হয়েছে। আমাদের বাড়ী ঘর ভাংচুর সহ লুটপাট করছে। আমরা এখন আর বাড়ীতে থাকতে পারি না। এই সুযোগে কাননের পরিবার তাদের ঘর তৈরি করার জন্য আমাদের বাড়ী সকল গাছ কেটে নিয়ে গেছে। এই ব্যাপারে মাদারীপুর জজকোর্টে একটি মামলা করেছি।

অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ দমন) উত্তম প্রসাদ পাঠক জানান, আমরা প্রকৃত আসামীদের গ্রেফাতারের জোর চেস্টা চলছে। আর তদন্ত সাপেক্ষে নির্দোষ ব্যাক্তিদের মামলা থেকে অব্যহতি দেয়া হবে। যাতে প্রকৃত আসামী ধরাছয়ার বাহিরে থাকতে না পারে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।