× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

আঞ্চলিক প্রতিনিধি

দেয়ালে জয়বাংলা লেখা যুবক ইয়াবাসহ গ্রেপ্তার

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
জয়বাংলা লেখা যুবক

নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে দেয়ালে রাতের আধাঁরে জয়বাংলা শ্লোগান লিখে তা ভিডিও ধারনের পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া যুবক মনির হাওলাদারকে ৫৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের পর বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের মধ্যে গত ১০ ফেব্রুয়ারি দিবাগত রাতে মনির হাওলাদার নগরীর বিভিন্ন ওয়ার্ডের দেয়ালে জয়বাংলা শ্লোগান লিখে তা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়।

ওসি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডস্থ জেলে বাড়ির পোল সংলগ্ন সুরেন্দ্র ছাত্রাবাসের সামনের রাস্তা থেকে পুলিশ মনির হাওলাদারকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ৫৩পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মনিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত মনির হাওলাদার নগরীর ২ নম্বর ওয়ার্ডের জেলে বাড়ি পোল সংলগ্ন এলাকার বাসিন্দা রশিদ হাওলাদারের ছেলে।


এ ক্যটাগরির আরো খবর..