× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন: ট্রেন্ডে এগিয়ে বিজেপি, সরকার গঠনের পথে স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি সিরডাপ-এর সঙ্গে যৌথ উদ্যোগে পল্লী উন্নয়নে নতুন গতি আসবে -এলজিআরডি মন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী সাংস্কৃতিক জাগরণে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকার আহ্বান সংস্কৃতিমন্ত্রীর কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড়

অনলাইন ডেস্ক

চক্রান্ত চলছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণে : সের্গেই নারিশকিন

admin
হালনাগাদ: শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
চক্রান্ত চলছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণে : সের্গেই নারিশকিন

যুক্তরাষ্ট্র এবং পোল্যান্ড ইউক্রেনের পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন রাশিয়ার ‘ফরেইন ইন্টেলিজেন্স সার্ভিস’ (এসভিআর)- এর প্রধান সের্গেই নারিশকিন।

তবে পোল্যান্ড এ অভিযোগ ‘গুজব’ উল্লেখ করে উড়িয়ে দিয়ে বলেছে, কিইভের সমর্থকদের মধ্যে অবিশ্বাস তৈরির লক্ষ্যে এমন অপপ্রচার চালানো হচ্ছে। খবর রয়টার্সের।

বৃহস্পতিবার সের্গেই নারিশকিন অপ্রকাশিত গোয়েন্দা তথ্যের কথা উল্লেখ করে বলেছেন, এতে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও এর ন্যাটো মিত্রদেশ পোল্যান্ড পশ্চিম ইউক্রেনের কিছু অংশে পোলিশ নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।

ফলে শেষে পশ্চিমা দেশ এবং রাশিয়ার মধ্যে ইউক্রেনকে ভাগ করতে বাধ্য হওয়ার মধ্য দিয়ে যুদ্ধ শেষ হতে পারে বলে একরকম স্পষ্ট ইঙ্গিতই দিল রাশিয়া।


এ ক্যটাগরির আরো খবর..