গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

গৌরনদীতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল শনিবার বিকালে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ জাতীয় স্কুল,মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি গৌরনদী উপজেলার আয়োজনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিনি চন্দ্র বিশ^াস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, েেগৗরনদী মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ আফজাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, সরকারী গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ অরিউল্লাহ, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়া ,অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ।

পরে প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এ প্রতিযোগিতায় সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, দাবা ইভেন্টে ছাত্র ও ছাত্রীরা অংশ নেয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।