× Banner
সর্বশেষ
ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার -শিল্প ও বাণিজ্য মন্ত্রী  জিডিপি’র পাঁচ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা -শিক্ষা মন্ত্রী নড়াইলে শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গ্রেফতার তরুণ উদ্ভাবক ওয়াকিমুলের বানানো স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গুনগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ সমাজকল্যাণ মন্ত্রীর

Kishori
হালনাগাদ: সোমবার, ২৪ আগস্ট, ২০২০
গুনগত মান ঠিক রেখে প্রকল্প

ঢাকা: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিটি প্রকল্প অসহায় জনগোষ্ঠীর চাহিদাকে প্রধান্য দিয়ে বাস্তবায়ন করা হয়। সরকারি অর্থ যেন কোনভাবে অপচয় না হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। গুনগত মান ঠিক রেখে প্রকল্প বাস্তবায়নের জন্য তিনি নির্দেশনা দেন। বলেছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

আজ ভার্চুয়্যাল প্ল্যাটফর্ম এ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু ও সচিব মোহাম্মদ জয়নুল বারী এসময় উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের কারনে স্থবির, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সময় করোনাভীতি উপেক্ষা করে কাজ করেছেন। বিশ্বে এ উদাহরণ বিরল। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বে আজ প্রশংসিত হচ্ছেন।

করোনা প্রকোপের শুরু থেকেই সমাজকল্যাণ মন্ত্রণালয় জনগণের পাশে ছিল জানিয়ে তিনি বলেন, করোনা দূর না হওয়া পর্যন্ত জনগণের পাশে থেকে অব্যাহতভাবে সেবা প্রদান করার জন্য তিনি কর্মকর্তা ও কর্মচারীদের আহ্বান জানান।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সঠিকভাবে কর্মপরিকল্পনা নির্ধারণ করে যথাসময়ে কাজ সম্পন্ন করতে হবে। করোনার মধ্যেও উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাওয়ার জন্য তিনি সকলকে নির্দেশনা দেন।

সভায় ১২ টি প্রকল্পের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..