× Banner
সর্বশেষ
কালীগঞ্জে চিত্রা নদীতে অভিযান অবৈধ চায়না দুয়ারী জাল আটক;পুড়িয়ে ধ্বংস প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকার অনুদান দিল চট্টগ্রাম চেম্বার থানার সামনে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা যুবকের সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ – প্রধানমন্ত্রী ২ বছরের মধ্যে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশন এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সরকারের ৫ উদ্যোগ নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ মালিয়াট  ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী আব্বাস উদ্দীনের ‘সেবা ও উন্নয়নের অঙ্গীকার’

গাংনীতে ধষর্কের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর জেলার গাংনী উপজেলার মহিষাখোলা গ্রামের স্কুল ছাত্রী ধর্ষনকারী সামসুল কসাইয়ের গ্রেফতার ও শাস্তির দাবীতে মানব বন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসি।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গাংনী প্রেসক্লাবের সামনে নারী নেত্রী নুরজাহান বেগমের নেতৃত্বে ঘন্টাব্যাপি ওই মানব বন্ধনে এলাকার সর্বস্তরের জনতা অংশ নেন। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।

নারী নেত্রী নুরজাহান বেগম জানান, এ উপজেলার মহিষাখোলা গ্রামের ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে একই গ্রামের তার বান্ধবীর পিতা সামসুল কসাই ধর্ষন করে। বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকিও দেয়া হয়। ধর্ষনের কারণে ছাত্রীটি গর্ভবতী হয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দিতে সামসুল কসাই জোরপূর্বক ছাত্রীটিকে একটি ক্লিনিকে নিয়ে গর্ভপাত ঘটায়। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় র্ধষিতার পিতা বাদী হয়ে ১০ অক্টোবর গাংনী থানায় একটি মামলা দায়ের করে। মামলা হওয়ার ১০দিন অতিবাহিত হলেও পুলিশ অদ্যাবদি তাকে আটক করতে পারেনি।

আসামী সামসুল প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ তাকে গ্রেফতার না করে পলাতক দাবী করছে। মানব বন্ধনে বক্তব্য রাখেন মহিষাখোলা গ্রামের আদম আলী, আহমেদ আলী, শাহিনুজ্জামান, টিপু মিয়া, কামরুজ্জামান প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..