মেহেরপুরে মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুরে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক তথ্য ও মতবিনিময় কর্মশালা এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোভীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সেভ দ্য চিলড্রেন ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সাত রং সিসিজি যাদবপুরের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেনের সিনিয়র ম্যানেজার ফারুক হোসেন, শিশুদের জন্য কর্মসূচি প্রকল্পের কর্মকর্তা আফরোজা আক্তার বানু, ডেপুটি ম্যানেজার মনিরুল ইসলাম, ইউ পি সদস্য আলমগীর হোসেন লাল্টু, মুক্তিযোদ্ধা হায়দার আলী খান প্রমুখ। শিশুর শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন এবং বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক মত বিনিময় কর্মশালায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহন করেন।

এসময় বক্তারা বলেন, শিশুদের শিক্ষা নিশ্চিত করে তাদেরকে সু-নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ করে দিতে হবে। সেই সাথে মেয়েদের বাল্য বিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। পরে সেখানে বাল্য বিয়ে প্রতিরোধে নাটক অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিশুদের শিক্ষনীয় বেশ কয়েকটি স্টল স্থান পায়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।