কালীগঞ্জে অনুমোদনহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার

কালীগঞ্জে অনুমোদনহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার
কালীগঞ্জে অনুমোদনহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৩০ হাজার
ঝিনাইদহের কালীগঞ্জে সনদহীন ও অনুমোদনহীন দন্ত চিকিৎসালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ফিরোজ ডেন্টাল’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে দুই দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) কালীগঞ্জ শহরের ছন্দা সিনেমা হলের নিচে অবস্থিত ফিরোজ ডেন্টালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
অভিযানকালে প্রতিষ্ঠানে বিডিএস (ব্যাচেলর অব ডেন্টাল সার্জারি) ডিগ্রিধারী চিকিৎসক না থাকার বিষয়টি উঠে আসে।একই সাথে ডাক্তার না হয়েও চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্রে এন্টিবায়োটিক ওষুধ লেখা হচ্ছে নিয়মিত।
এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিডিএস ডিগ্রিধারী দন্ত চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে বিডিএস চিকিৎসক নিয়োগ না দিলে প্রতিষ্ঠানের সকল মালামাল ক্রোকসহ প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
এছাড়া আগামী ১০ দিন ফিরোজ ডেন্টালে সব ধরনের চিকিৎসাসেবা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এ নির্দেশ ফিরোজ ডেন্টালের স্বত্বাধিকারী ভুয়া দন্ত চিকিৎসক ফিরোজ আহমেদ তোয়াক্কা না করে পরক্ষণনেয় চেম্বারে পূর্বের নাই রোগী দেখা শুরু করেছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপজেলা কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শান্ত কুমার ঘোষ , কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমানসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ বলেন, বিধি বহির্ভূতভাবে চিকিৎসা সেবা প্রদানের কোন সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।