দুর্গাপূজা উপলক্ষে ১২৫টি মন্দিরে ডিও ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি টিপু

দুর্গাপূজা উপলক্ষে ১২৫টি মন্দিরে ডিও ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি টিপু
দুর্গাপূজা উপলক্ষে ১২৫টি মন্দিরে ডিও ও নগদ অর্থ বিতরণ করলেন এমপি টিপু
শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নওগাঁর মান্দায় হিন্দু সম্প্রদায়ের মণ্ডপ প্রতিনিধিদের মাঝে সরকারি বরাদ্দের খাদ্যশস্যের ডিও (ডিমান্ড অর্ডার) এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ ত্রাণ কার্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই ত্রাণ বিতরণ কর্মসূচিতে মান্দা উপজেলার ১২৫টি শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত মণ্ডপ কমিটির প্রতিনিধিদের হাতে সরকারি অনুদানের ডিও-এর পাশাপাশি মণ্ডপ পরিচালনা ও উৎসবের আনন্দে বাড়তি সুযোগ-সুবিধার জন্য নগদ ২,০০০ টাকা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকেই এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। দুর্গাপূজা যেন নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হতে পারে, সে জন্য বর্তমান সরকার সকল প্রকার সহায়তা প্রদান করছে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ আতিয়া খাতুন পূজার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সকল পূজা কমিটির নেতৃবৃন্দকে সচেষ্ট থাকার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে স্থানীয় পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ হোসেন 

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।