× Banner
সর্বশেষ
বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন

মেহেরপুরে মানব পাচার বিরোধী কর্মশালা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০১৫

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মানব পাচার বিরোধী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মানব পাচার প্রতিরোধ ও পাচারের শিকার ব্যক্তিদের সহযোগিতার লক্ষ্যে গতকাল বুধবার সকালে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর ডিরেক্টরি তৈরীকল্পে শিক্ষা স্বাস্থ্য উন্নয়ন সংস্থা ওই অনুষ্ঠানের আয়োজন করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সংস্থার কার্যক্রম তুলে ধরেন আয়োজক সংস্থার পরিচালক জিল্লুর রহমান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহীনুজ্জামান, সহকারি কমিশনার জুবায়ের হোসেন চৌধুরী, দেলোয়ার হোসেন, আরিফ হোসেন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো প্রমুখ। সরকারী কর্মকর্তা, এনজিও প্রতিনিধি  অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম বলেন, দেশের অন্যতম আয়ের খাত হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। কিন্তু অনেক ক্ষেত্রে অভিবাসন প্রত্যাশীরা অশুভ চক্রের ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছে। তিনি আরো বলেন, ভয়ানক ব্যাপার হচ্ছে- মানুষকে আজ পণ্য হিসেবে বিক্রি করা হচ্ছে। বুঝে-শুনে সঠিক মাধ্যম দিয়ে বিদেশ যাওয়ার ব্যাপারে সুষ্ট পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি তাগিদ দেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..