ভোলায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ভোলায় এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামরুজ্জামান শাহীন.ভোলা॥  ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক কেজি গাঁজাসহ মো. শাহাবুদ্দিন (২৮) ও মো. রাকিব (২২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার কুঞ্জেরহাট কাচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এলাকা হইতে তাদের আটক করা হয়।

আটককৃত মো. শাহাবুদ্দিন ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরজহিরউদ্দিন এলাকার মো. কুন্টির ছেলেও মো. রাকিব একই এলাকার মো. কালামের ছেলে।

ভোলা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, শুকবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরির্দশক (এসআই) নিঃ মো.মিলন হালদার ও সংগীয় ফোর্স নিয়ে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাবুদ্দিন ও মো.রাকিব নামে দুই যুবককে এক কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।