মধুখালী প্রতিনিধি: আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের মোঃ হাফিজুর রহমান (হারেজ) এর ছোট ছেলে মোঃ আলামিন-(১৬) গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া যায়।
জানা যায় গত রবিবার আছর বাদ বিকালে পারিবারিক দ্বন্ধ কলহ এর কারণে রাগ করে বাড়ির দক্ষিন পুতার ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস নিয়ে মারা যান।
মধুখালী থানার পুলিশ খবর পেয়ে মধুখালী থানায় লাশ নিয়ে যায়। পরে লাশ ময়না তদন্তের জন্য সোমবার ফরিদপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে প্রেরন করেন। তিনি ফরিদপুর জেলার মধুখালী উপজেলা আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামে মোঃ হারেজের ছেলে। বর্তমান তিনি ঢাকায় একটি কোমপানির চাকরি করতেন।