× Banner
সর্বশেষ
গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাজেটের দ্বিতীয় অধিবেশন শুরু বিকাল ৩ টায় আজ বিশ্বকাপে শেষ ষোলোতে মাঠে নামছে আর্জেন্টিনা, টিভিতে যা দেখবেন শুরুতেই ডি কেটেলারের গোলে এগিয়ে বেলজিয়াম, নিষেধাজ্ঞা স্থগিতে খেলছেন বালোগান জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অধিকতর বাংলাদেশি শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান আজ ২২ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৭ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মেরিনোর শেষ মুহূর্তের গোলে পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন মাদারীপুরে আটক মাদক ব্যবসায়ীকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নিলো সহযোগিরা, ৩০০ পিস ইয়াবা উদ্ধার শিক্ষা ও অবকাঠামো খাতে বড় পরিবর্তন আসছে শার্শায়: এমপি সাবেরা নাজমুল

গর্ভাবস্থায় যে ফলগুলো খাওয়া জরুরি

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

স্বাস্থ্য ডেস্ক: খাবার খাওয়ার বিষয়ে একটু সতর্ক হতেই হয় গর্ভাবস্থায়। কিছু খাবার ভ্রুণের ক্ষতি করে। আবার কিছু খাবার মা ও গর্ভস্থ শিশু দুজনের শরীরে শক্তি জোগায়।

ভিটামিন ও পুষ্টি পেতে গর্ভাবস্থায় কিছু ফল খাওয়া জরুরি। তবে গর্ভাবস্থা যেহেতু বেশ স্পর্শকাতর বিষয়,তাই যেকোনো ফলই শরীরের অবস্থা বুঝে খাবেন।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে জানানো হয়েছে যেসব ফল গর্ভাবস্থায় জরুরি সেগুলোর কথা।

. অ্যাভোক্যাডো

এই ফলের মধ্যে উচ্চ পরিমাণে ফলিক এসিড রয়েছে। গর্ভাবস্থায় ফলিক এসিডের জন্য এই ফল খেতে পারেন।

. আম

এই গ্রীষ্মকালীন ফলটি শুধু সুস্বাদুই নয়, এর মধ্যে আছে স্বাস্থ্যকর অনেক উপাদান। রয়েছে ভিটামিন এ ও ভিটামিন সি। গর্ভাবস্থায় এই ফল বেশ পুষ্টিদায়ক।

. আঙ্গুর

অনেকে ভাবেন গর্ভাবস্থায় আঙ্গুর খাওয়া ঠিক নয়। তবে আঙ্গুরে রয়েছে ভিটামিন এ। ফোলেট, পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এগুলোও পাওয়া যায় আঙ্গুরে। তাই এই ফল গর্ভাবস্থায় খেতে পারেন।

. লেবু

লেবু হজম ভালো করে, বমিভাব ও সকালের ক্লান্তিভাব দূর করে। এ ছাড়া লেবু শরীরের বিষাক্ত পদার্থ দূর করতেও কাজে দেয়।

. কলা

গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য খুব প্রচলিত সমস্যা। কোষ্ঠকাঠিন্য দূর করতে এই সময় কলা খেতে পারেন।

. কমলা

কমলা সাইট্রাস ফল। এটি ভিটামিন ও পুষ্টিগুণে ভরপুর। গর্ভাবস্থায় এই ফল খেলে ভিটামিন সিয়ের চাহিদা অনেকটাই পূরণ হবে।

. আপেল

বলা হয়, প্রতিদিন একটি আপেল খেলে আর ডাক্তারের কাছে যেতে হয় না। চিকিৎসকের কাছে না যেতে হলেও এটি কিন্তু অনেক রোগ প্রতিরোধ করে। গর্ভাবস্থায় ফলটি খেতে পারেন। এটি গর্ভাবস্থায় খুব নিরাপদ।


এ ক্যটাগরির আরো খবর..