× Banner
সর্বশেষ
আগামী ২০২৭ শিক্ষাবর্ষে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালনা হবে টেলিটকের ৩৬ জুলাই অফারে তরুণদের ব্যাপক সাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম ‘সবুজ বিপ্লব’ এর ডাক দিয়েছিলেন -পরিবেশমন্ত্রী  জমি দখলকে কেন্দ্র করে নারীসহ দুইজনকে মারধরের অভিযোগ বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট হবে -ক্রীড়া প্রতিমন্ত্রী জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিতে মান্দায় এমপি ফ্যান ও নেবুলাইজার বিতরণ ২০ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা কমিশনের শিকলমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঢাকায় মহাসমাবেশসহ কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য জোট

গণভবনের সামনে গুলিতে পুলিশ নিহত

admin
হালনাগাদ: শনিবার, ২৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে গুলিতে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম আতিকুর রহমান (২৮)। তিনি তখন দায়িত্বে ছিলেন।

গতকাল শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আতিকুরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার।

চিকিৎসক বলেন, ‘নিহত পুলিশের বুকের ডান পাশে গুলি রয়েছে।’

শেরে বাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, ‘এসপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, আতিকুর গণভবনের উত্তর পাশের গেট সংলগ্ন মসজিদের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিজের গুলি তাঁর ডান বুকে লেগে থাকতে পারে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, আতিকুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থা এসপিবিএন সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা জানান, আতিকুর সে সময় দায়িত্বরত অবস্থায় ছিলেন। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা জানাতে পারেননি তাঁরা।


এ ক্যটাগরির আরো খবর..